কাশিয়ানী উপজেলায় নানির বাড়ি বেড়াতে গিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ৭ মে দুপুরে উপজেলার নিজামকান্দি গ্রামে ঘটে।
অভিযোগ অনুযায়ী, শিশুটি খালার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী এক যুবক তাকে গোসলের কথা বলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। অভিযুক্ত যুবকের বয়স আনুমানিক ২০ বছর এবং ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
ঘটনার পর শিশুটিকে অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে বিষয়টি পরিবার গোপন রাখলেও পরে শিশুটির নানি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস দ্রুত থানায় অবহিত করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬