মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অর্থনৈতিক উন্নয়নের আহ্বান ইউএনওর

বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে স্থানীয় মৎস্যজীবী, সফল মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসি বলেন, রূপালি মাছ শুধু মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করছে না, এটি দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, রামপাল এলাকায় মাছ ও চিংড়ি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ, সচেতনতামূলক কর্মসূচি এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

#রামপাল #মৎস্য_চাষ #জাতীয়_মৎস্য_পক্ষ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে স্থানীয় মৎস্যজীবী, সফল মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসি বলেন, রূপালি মাছ শুধু মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করছে না, এটি দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, রামপাল এলাকায় মাছ ও চিংড়ি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ, সচেতনতামূলক কর্মসূচি এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত