খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই মুসল্লি গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে ১৪ জুন ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জামে মসজিদে।
গুলিবিদ্ধরা হলেন লোকমান ও আলম। আহতদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে লোকমান ও আলম গুরুতর আহত হন। ঘটনার সময় লোকমান কোরআন তেলাওয়াত করছিলেন।
স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে লোকমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬