শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

নতুন সদস্যদের দীক্ষা ও স্কাউটিং কার্যক্রম

কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা। এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার ড. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর গার্ল-ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস এবং  কুমিল্লা জেলা রোভার সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট খুরশেদ আলম, সাবেক গার্ল-ইন সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা ও অন্যান্য রোভার সদস্যরা। 

কুবি রোভার স্কাউটের সিনিয়র ওভারমেন্ট সাঈদ হাসান কানন বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন সহচারদের স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে সদস্যস্তরে উন্নীত করা। দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, দলীয় অনুশীলন, স্কাউটিং বিষয়ক সেশন, গেমস এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা উন্নয়নের সুযোগ পেয়েছেন।'

তিনি আরও বলেন, 'দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তারা স্কাউট প্রতিজ্ঞা ও আদর্শকে ধারণ করে একজন দায়িত্বশীল রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেছে। আমি বিশ্বাস করি, আজকের এই নতুন সদস্যরাই আগামী দিনে বিশ্ববিদ্যালয়, সমাজ এবং দেশের কল্যাণে দক্ষ, সেবাপরায়ণ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলবে।'

ইউনিট লিডার ও গ্রুপ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, 'রোভারিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি নেতৃত্ব, সেবার মানসিকতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। আজকের ডে ক্যাম্পে সহচরদের দীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোভার সদস্য হিসেবে উন্নীত করা হয়েছে। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারা স্কাউটিংয়ের আদর্শ, প্রতিশ্রুতি ও সেবার চেতনাকে ধারণ করার অঙ্গীকার করেছে। আমি বিশ্বাস করি, নতুন রোভাররা নেতৃত্ব, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।'

#কুবি #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #রোভারস্কাউট

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত