বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার ডুমুরিয়া বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর  দুপুর ২ টার দিকে ডুমুরিয়া উপজেলার ১২ নং রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা নামক স্থানে গফফার সানার চায়ের দোকানে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

 নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুর পৌনে ২ টার দিকে তরিকুল জোড়া বটতলা এলাকার গফফার সানার চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এসময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে যোগে এসে চায়ের দোকানে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি করে। গুলির শব্দে স্থানীয়রা আতংকিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা  দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে খুলনা- দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

  হত্যাকান্ডের খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। স্থানীয় পুলিশ জানায়, হত্যাকান্ডের অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, এলাকাকে অস্থিতিশীল করতে এবং রাজনৈতিক শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যাকান্ড ঘটানো হয়ে থাকতে পারে। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

খুলনার ডুমুরিয়া বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত