খুলনা জেলা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উপভোগ করেছে পাবনার বেড়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (আজ) দুপুর তিনটায় বেড়া উপজেলা অডিটোরিয়ামে এই সম্প্রচারের আয়োজন করা হয়।
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিষদের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
কেন্দ্রীয় এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সম্প্রচার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সময় পুরো অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা গণমাধ্যমকে বলেন, "সারা দেশের ন্যায় এই টুর্নামেন্টের মাধ্যমে বেড়া উপজেলার তৃণমূল পর্যায়ে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে বেছে নিতে আমাদের যুবসমাজ আরও বেশি উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি। এর ফলে যুব সমাজ মাদকের মত ভয়াবহতা থেকেই রক্ষা পাবে"
দেশজুড়ে ক্রীড়াপ্রেমী ও যুবসমাজে এই টুর্নামেন্টটি ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে যাবে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উঠে আসবে নতুন তারকারা।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬