এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে সম্প্রতি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
যেভাবে এসএমএসে ফল জানবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে ফল দেখার নিয়ম
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ জন্য ভিজিট করতে হবে—
- eduboardresults.gov.bd
- educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন
এদিকে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬