বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সুনামগঞ্জে প্রজেক্টরের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস-২-এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

ছবি: চেকপোস্ট

দেশের শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করে গড়ে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। 

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

 এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অন্যদিকে, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে। একই সঙ্গে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

 এর ফলে খেলাধুলার মাধ্যমে একজন তরুণের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার পরিবারও আর্থিকভাবে ভরসা পেতে পারে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সুনামগঞ্জে প্রজেক্টরের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস-২-এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করে গড়ে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। 

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

 এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অন্যদিকে, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে। একই সঙ্গে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

 এর ফলে খেলাধুলার মাধ্যমে একজন তরুণের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার পরিবারও আর্থিকভাবে ভরসা পেতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত