বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রেস ফ্রিডম ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ

কুবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেমিনার: গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা

ছবি: চেকপোস্ট

নাগরিক মুক্তির বার্তা, গণমাধ্যমের স্বাধীনতা স্লোগানকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধুসভা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুবি বন্ধুসভার সাধারণ সম্পাদক ফরহাদ কাউছার।

সেমিনারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানসহ বিভিন্ন শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিরা।

মুখ্য আলোচক হিসেবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ইন বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেন সময় টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্টার জাফর সাদিক। এছাড়া প্রেস ফ্রিডম অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ডিকলোনাইজিং জার্নালিজম ও ডিজিটাল যুগে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন শিক্ষক ও গবেষক।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য যাচাই, দায়িত্বশীলতা এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলা করাও সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সেমিনারে বক্তারা আরও বলেন, গণমাধ্যম মালিকানা কাঠামো ও রাজনৈতিক প্রভাব অনেক সময় সংবাদ পরিবেশনে সীমাবদ্ধতা তৈরি করে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানের সভাপতি ফরহাদ কাউছার বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অল্প সময়ে বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন প্রমাণ করে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে এ ধরনের অনুষ্ঠানে।

#গণমাধ্যম #কুবি #প্রেসফ্রিডম

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেমিনার: গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

নাগরিক মুক্তির বার্তা, গণমাধ্যমের স্বাধীনতা স্লোগানকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধুসভা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুবি বন্ধুসভার সাধারণ সম্পাদক ফরহাদ কাউছার।

সেমিনারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানসহ বিভিন্ন শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিরা।

মুখ্য আলোচক হিসেবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ইন বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেন সময় টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্টার জাফর সাদিক। এছাড়া প্রেস ফ্রিডম অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ডিকলোনাইজিং জার্নালিজম ও ডিজিটাল যুগে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন শিক্ষক ও গবেষক।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য যাচাই, দায়িত্বশীলতা এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলা করাও সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সেমিনারে বক্তারা আরও বলেন, গণমাধ্যম মালিকানা কাঠামো ও রাজনৈতিক প্রভাব অনেক সময় সংবাদ পরিবেশনে সীমাবদ্ধতা তৈরি করে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানের সভাপতি ফরহাদ কাউছার বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অল্প সময়ে বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন প্রমাণ করে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে এ ধরনের অনুষ্ঠানে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত