শুক্রবার, ১০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিতর্কে অংশ নিলেন শিক্ষার্থীরা

হাবিপ্রবিতে দিনব্যাপী ‘ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল

ছবি : চেকপোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইংলিশ ক্লাব অব এইএসটিউর উদ্যোগে ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে দিনব্যাপী 'ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল'।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের ৫ম তলায় যুক্তিতর্কের এই লড়াই শুরু হয়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

​বিশ্ববিদ্যালয়ের 'ইংলিশ ক্লাব অব এইচএসটিউ (ইসিএইচ)'-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার এবারের ফরম্যাট নির্ধারণ করা হয়েছে 'এশিয়ান পার্লামেন্টারি ডিবেট'। এতে শুধুমাত্র ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছেন।

এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— Speak. Think. Inspire. Change Begins With Words (বলুন, ভাবুন, অনুপ্রাণিত করুন। পরিবর্তনের শুরু শব্দের হাত ধরেই)। এর পাশাপাশি এক নতুন বাংলাদেশের স্বপ্নকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মের প্রতি এক উদাত্ত আহ্বান ছুঁড়ে দেওয়া হয়েছে They dreamed of a new Bangladesh. Shall we carry the dream forward? (তারা স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। আমরা কি সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব?)।

আয়োজক সংগঠন ‘ইংলিশ ক্লাব অব এইচএসটিইউ’-এর পক্ষ থেকে সহ-সভাপতি ইমরান হোসেন জানান, "ইংরেজি মাধ্যমে যুক্তিচর্চা ও মুক্তচিন্তার আবহ তৈরি করতেই মূলত ডিবেট । আপাতত বাংলায় শুরু করলেও পরবর্তীতে ইংরেজিতে শুরু করার ইচ্ছ আছে। মুক্তবুদ্ধির এই চর্চা শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব গুণাবলীতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি ।

​দিনব্যাপী এই বিতর্ক উৎসবকে কেন্দ্র করে ইংরেজি বিভাগে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিতার্কিকদের শাণিত যুক্তি ও পাল্টা যুক্তি উপভোগ করতে জড়ো হচ্ছেন অনেক সাধারণ শিক্ষার্থীও।

#হাবিপ্রবি #EnglishDepartment #ডিবেট_ফেস্টিভ্যাল

চেকপোস্ট

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হাবিপ্রবিতে দিনব্যাপী ‘ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইংলিশ ক্লাব অব এইএসটিউর উদ্যোগে ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে দিনব্যাপী 'ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল'।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের ৫ম তলায় যুক্তিতর্কের এই লড়াই শুরু হয়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

​বিশ্ববিদ্যালয়ের 'ইংলিশ ক্লাব অব এইচএসটিউ (ইসিএইচ)'-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার এবারের ফরম্যাট নির্ধারণ করা হয়েছে 'এশিয়ান পার্লামেন্টারি ডিবেট'। এতে শুধুমাত্র ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছেন।

এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— Speak. Think. Inspire. Change Begins With Words (বলুন, ভাবুন, অনুপ্রাণিত করুন। পরিবর্তনের শুরু শব্দের হাত ধরেই)। এর পাশাপাশি এক নতুন বাংলাদেশের স্বপ্নকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মের প্রতি এক উদাত্ত আহ্বান ছুঁড়ে দেওয়া হয়েছে They dreamed of a new Bangladesh. Shall we carry the dream forward? (তারা স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। আমরা কি সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব?)।

আয়োজক সংগঠন ‘ইংলিশ ক্লাব অব এইচএসটিইউ’-এর পক্ষ থেকে সহ-সভাপতি ইমরান হোসেন জানান, "ইংরেজি মাধ্যমে যুক্তিচর্চা ও মুক্তচিন্তার আবহ তৈরি করতেই মূলত ডিবেট । আপাতত বাংলায় শুরু করলেও পরবর্তীতে ইংরেজিতে শুরু করার ইচ্ছ আছে। মুক্তবুদ্ধির এই চর্চা শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব গুণাবলীতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি ।

​দিনব্যাপী এই বিতর্ক উৎসবকে কেন্দ্র করে ইংরেজি বিভাগে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিতার্কিকদের শাণিত যুক্তি ও পাল্টা যুক্তি উপভোগ করতে জড়ো হচ্ছেন অনেক সাধারণ শিক্ষার্থীও।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত