বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির গণমিছিল ও দোয়া মাহফিল

ছবি: চেকপোস্ট

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণমিছিল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান খান লাভলু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, দেশ যেন আর কখনও স্বৈরশাসনের পথে ফিরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারে না। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুফতি শফিকুল ইসলাম।

#বিএনপি #কালীগঞ্জ #জুলাইগণঅভ্যুত্থান

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির গণমিছিল ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত