কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এটি আর চলবে না, বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে যেন নির্ভয়ে তার কথা বলতে পারে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি অপরাধ করে তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু শুধু কথা বলার কারণে হয়রানি গ্রহণযোগ্য নয়।
তারেক রহমান বলেন, মানুষ বিভিন্ন কারণে রাস্তায় নেমে এসেছে, কারণ তারা মনে করে বিএনপি এখনও সঠিক পথে আছে। তবে এই সমর্থন ধরে রাখতে হলে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার দম্ভ দেখানো যাবে না। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মানতে হবে।
তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করে প্রতিটি জায়গায় প্রার্থী দিতে হবে।
সভায় সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬