বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাষ্ট্র সবার, অধিকারও সবার

ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

ধর্মকে ব্যবহার করে যারা বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে পূজার অনুষ্ঠান মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এক শ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্মের মাধ্যমে ঐক্য গড়ে তোলা এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, যে যার ধর্মের অনুসারী হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না।

এবি পার্টির নীতির কথা তুলে ধরে মঞ্জু বলেন, ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার।’ এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাসুদেব ধর এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁদের সাফল্য কামনা করেন। পরে এবি পার্টির প্রতিনিধিদল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, সংস্কৃতি সম্পাদক তাপসী ঘোষ, প্রচার সম্পাদক বিনয় কুমার ঘোষ ও অ্যাডভোকেট পিন্টু কুমার।

মণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতৃবৃন্দ পূজা দেখতে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাঢ়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

#সাম্প্রদায়িকসম্প্রীতি #এবিপার্টি #মজিবুররহমানমঞ্জু

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত