গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-এ খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (২৫ এপ্রিল) তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাদুল্লাপুর ইউনিয়ন-এর কোনেরভিটা-রামনগর খালে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এই খালটি এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা বিল থেকে ধান কেটে নৌপথে বাড়িতে নিয়ে যান, কিন্তু দীর্ঘদিন কচুরিপানায় ভরাট থাকায় তাদের যাতায়াত ও ফসল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
তিনি আরও বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব করতেই এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা জানান, খালটি দীর্ঘদিন পর পরিষ্কার হওয়ায় এখন নৌচলাচল ও ধান পরিবহন সহজ হবে। এতে তারা স্বস্তি পেয়েছেন এবং উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬