এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক ফলাফলের পর অংশ নেওয়া সব ফেডারেশনের পারফরম্যান্স খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার। খেলোয়াড়দের পারফরম্যান্সসহ সার্বিক বিষয় মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ‘ক্রীড়া কার্ড’-এর আওতায় ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আয়োজিত সভার আগে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রতিটি ফেডারেশনের খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। পাশাপাশি এশীয় অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ও মূল্যায়নের আওতায় থাকবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।
এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে আমিনুল হক এটিকে হতাশাজনক বলে স্বীকার করেন। তিনি বলেন, ভুলগুলো চিহ্নিত করে ভবিষ্যতে ভালো করার জন্য সেগুলো থেকে শিক্ষা নিতে হবে।
তবে শুরুর ফলাফল দেখে পুরো প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত হতাশ হতে চান না প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের কার্যক্রম পর্যালোচনা করেই বর্তমান কোচ নিয়োগ দিয়েছে। খেলোয়াড়দের নিয়ে শুরু হওয়া নতুন প্রক্রিয়ার সুফল পেতে সময় লাগবে।
আমিনুল হক বলেন, “আমরা শুরু করেছি, কিন্তু এই রেজাল্টটা আমরা পরবর্তীতে পেতে চাই।” দেশের মানুষের প্রত্যাশা পূরণে খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬