সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সরকারি চাকরিজীবীদের

দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, মন্ত্রিসভায় ২২ অক্টোবরও ছুটি অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সরকারি চাকরিজীবীরা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২২ অক্টোবর অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকবে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

#দুর্গাপূজা #৫দিনের_ছুটি #সরকারি_ছুটি

চেকপোস্ট

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, মন্ত্রিসভায় ২২ অক্টোবরও ছুটি অনুমোদন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সরকারি চাকরিজীবীরা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২২ অক্টোবর অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকবে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত