সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

খাবার ও আর্থিক সহায়তায় জোর

মেয়েদের উপবৃত্তি ফেরানোর উদ্যোগ, সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ

কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে মেয়েদের উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন ধরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছিল।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রস্তাব তৈরির নির্দেশ দেন।

এ সময় ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ের মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মিড-ডে মিল কার্যক্রমের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#বাংলাদেশশিক্ষা #শিক্ষাসহায়তা #মেয়েদেরউপবৃত্তি

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেয়েদের উপবৃত্তি ফেরানোর উদ্যোগ, সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে মেয়েদের উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন ধরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছিল।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রস্তাব তৈরির নির্দেশ দেন।

এ সময় ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ের মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মিড-ডে মিল কার্যক্রমের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত