সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

জুলাই আন্দোলনের নায়ক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: মাসুদ কামাল

মাসুদ কামাল। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু বিজয়ের পর তারা যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি আলাপন অনুষ্ঠানে তিনি বলেন, ৩ আগস্ট আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের চাপ দেওয়া হলেও ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ও নর্থ সাউথসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন।

মাসুদ কামালের দাবি, সমন্বয়কদের ওপর চাপ তৈরি হলেও সাধারণ আন্দোলনকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত মেনে নেননি। তারা রাজপথে সক্রিয় থাকায় আন্দোলনের গতি অব্যাহত ছিল।

তিনি বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন। তবে বিজয়ের পর রাষ্ট্রীয় স্বীকৃতি, সুযোগ-সুবিধা ও বিভিন্ন পদ-পদবিতে তাদের অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

মাসুদ কামাল আরও বলেন, আন্দোলনের প্রকৃত অংশীদারদের বাদ দিয়ে কৃতিত্ব বণ্টন করা হলে তা ত্যাগ ও অবদানের প্রতি অবিচার হবে।

#জুলাইআন্দোলন #গণঅভ্যুত্থান #শিক্ষার্থীদেরভূমিকা

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলনের নায়ক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: মাসুদ কামাল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু বিজয়ের পর তারা যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি আলাপন অনুষ্ঠানে তিনি বলেন, ৩ আগস্ট আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের চাপ দেওয়া হলেও ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ও নর্থ সাউথসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন।

মাসুদ কামালের দাবি, সমন্বয়কদের ওপর চাপ তৈরি হলেও সাধারণ আন্দোলনকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত মেনে নেননি। তারা রাজপথে সক্রিয় থাকায় আন্দোলনের গতি অব্যাহত ছিল।

তিনি বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন। তবে বিজয়ের পর রাষ্ট্রীয় স্বীকৃতি, সুযোগ-সুবিধা ও বিভিন্ন পদ-পদবিতে তাদের অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

মাসুদ কামাল আরও বলেন, আন্দোলনের প্রকৃত অংশীদারদের বাদ দিয়ে কৃতিত্ব বণ্টন করা হলে তা ত্যাগ ও অবদানের প্রতি অবিচার হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত