যুগে যুগে সমাজের খেটে খাওয়া শ্রমিক শ্রেণি ও মেহনতি মানুষ দেশ ও জাতির উন্নয়নে অনন্য অবদান রেখে আসছে। অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির পেছনে তাদের শ্রমই সবচেয়ে বড় চালিকাশক্তি। অথচ পরিতাপের বিষয়, এই শ্রমিকরাই বারবার শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছে।
প্রতিদিন কঠোর পরিশ্রমে যারা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
মহান মে দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি শ্রমিক অধিকারের সংগ্রামের প্রতীক। এবারের মে দিবস হোক শ্রমিকস্বার্থ রক্ষার অঙ্গীকারের দিন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দিন।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের নতুন করে পথ দেখাক এই প্রত্যাশাই সকলের।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬