মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাড়ছে ডায়ালাইসিস সুবিধা

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রান্তিক ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকরা যেন রোগীদের প্রতি আরও আন্তরিক হন এবং সরকারি হাসপাতালে মানুষ যেন সহজে চিকিৎসা পান, সে বিষয়েও জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্যখাত নিয়ে বৈঠক করেন।

বৈঠকে গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। কর্মকর্তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, রোগীদের সেবায় চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে।

কিডনি রোগীদের জন্য বাড়ছে ডায়ালাইসিস সুবিধা

কিডনি রোগীদের দুর্ভোগ কমাতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সুবিধা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে।

এ ছাড়া আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নের উদ্যোগ

বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়। নতুন অবকাঠামো, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

#স্বাস্থ্যসেবা #ডায়ালাইসিসসেন্টার #প্রধানমন্ত্রীরনির্দেশনা

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রান্তিক ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকরা যেন রোগীদের প্রতি আরও আন্তরিক হন এবং সরকারি হাসপাতালে মানুষ যেন সহজে চিকিৎসা পান, সে বিষয়েও জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্যখাত নিয়ে বৈঠক করেন।

বৈঠকে গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। কর্মকর্তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, রোগীদের সেবায় চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে।

কিডনি রোগীদের জন্য বাড়ছে ডায়ালাইসিস সুবিধা

কিডনি রোগীদের দুর্ভোগ কমাতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সুবিধা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে।

এ ছাড়া আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নের উদ্যোগ

বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়। নতুন অবকাঠামো, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত