বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জলবায়ু সহনশীল চাষাবাদের প্রদর্শনী

ক্লাইমেট স্মার্ট কৃষির নতুন প্রযুক্তি নিয়ে টুঙ্গিপাড়ায় তিন দিনের মেলা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও ফসল, কৃষিযন্ত্র, জলবায়ু সহনশীল চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্ভাবন নিয়ে ১২টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে ধারণা নেন।

আয়োজকরা জানান, আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নিচ্ছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্পর্কে কৃষকদের সচেতন করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর কৃষি কৌশল তুলে ধরাই এ মেলার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি ব্যবস্থার বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের আয় বাড়াতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারি প্রণোদনা, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করা হচ্ছে। এ ধরনের প্রযুক্তি মেলা কৃষকদের হাতে-কলমে নতুন প্রযুক্তি জানার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র এবং জলবায়ু সহনশীল চাষাবাদ সম্পর্কে নতুন ধারণা পেয়ে তারা উপকৃত হয়েছেন। এসব প্রযুক্তি মাঠপর্যায়ে ব্যবহার করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষি আরও লাভজনক হবে বলে তাদের প্রত্যাশা।

#টুঙ্গিপাড়া #কৃষিপ্রযুক্তিমেলা #স্মার্টকৃষি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ক্লাইমেট স্মার্ট কৃষির নতুন প্রযুক্তি নিয়ে টুঙ্গিপাড়ায় তিন দিনের মেলা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত