রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে।
বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান মোসলেহ উদ্দিন আহমদ। এছাড়া তদন্তে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দিলে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর সেখানে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ৬ শিশুর মৃত্যু হয়।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬