রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নারী ও শিশু নির্যাতন আইনে মামলা

অভয়নগরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই আসামি গ্রেফতার

ছবি: প্রতিকী

যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সিদ্দিপাশা এলাকার বাসিন্দা সুরাইয়া আক্তার টুকটুকি (২১) শুক্রবার (২৪ এপ্রিল) অভয়নগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩২৮ ধারায় মামলা রুজু করা হয়, যার নম্বর- ২১/২৬।

মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর বাশুড়িয়া এলাকার রাকিবুল ইসলাম (৩২), অভয়নগর উপজেলার গুয়াখোলা এলাকার মানিক (৩২) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার সেলিম (২৪)। তারা অভয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের থানায় এনে আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে রাখা হয়েছে। অপর আসামি মানিক এখনো পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুয়েল রানা-কে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#অভয়নগর #যশোর_ক্রাইম #বাংলাদেশ_ক্রাইম_নিউজ

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

অভয়নগরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সিদ্দিপাশা এলাকার বাসিন্দা সুরাইয়া আক্তার টুকটুকি (২১) শুক্রবার (২৪ এপ্রিল) অভয়নগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩২৮ ধারায় মামলা রুজু করা হয়, যার নম্বর- ২১/২৬।

মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর বাশুড়িয়া এলাকার রাকিবুল ইসলাম (৩২), অভয়নগর উপজেলার গুয়াখোলা এলাকার মানিক (৩২) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার সেলিম (২৪)। তারা অভয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের থানায় এনে আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে রাখা হয়েছে। অপর আসামি মানিক এখনো পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুয়েল রানা-কে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত