মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ক্লাব ফুটবলের মূলপর্বে দলটি

অভিষেকেই ইতিহাস, এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসি

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

মহাদেশীয় ক্লাব ফুটবলে অভিষেকেই ইতিহাস গড়েছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। কিরগিস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে দলটি।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিসের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। তার করা একমাত্র গোলটি শেষ পর্যন্ত ধরে রেখে প্রথমবার এএফসি প্রতিযোগিতায় খেলতে নেমেই গ্রুপপর্বের টিকিট নিশ্চিত করে ফর্টিস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ঢাকা আবাহনী থেকে ইব্রাহিমকে দলে নিয়েছিল ফর্টিস। তার গুরুত্বপূর্ণ গোলেই সফল হয়েছে ক্লাবটির সেই সিদ্ধান্ত।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বের ম্যাচটি ছিল এক লেগের। ফলে হারলেই বিদায়, আর জয় পেলেই মূলপর্বে ওঠার সুযোগ ছিল। এমন চাপের ম্যাচে অভিজ্ঞ মুরাস ইউনাইটেডকে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিস।

এএফসি প্রতিযোগিতায় খেলার সুযোগটি পেয়েছিল ফর্টিস হঠাৎ করেই। গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে এএফসি ক্লাব লাইসেন্স না পাওয়ায় সুযোগ আসে ফর্টিস ও বাংলাদেশ পুলিশ এফসির সামনে।

সুযোগ কাজে লাগাতে নতুনভাবে দল সাজায় ফর্টিস। ঘরোয়া মৌসুম শেষে দীর্ঘ বিরতির পরও কোচ মাসুদ পারভেজ কায়সারের দল মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি।

অন্যদিকে মুরাস ইউনাইটেড ছিল নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে এবং এএফসি আসরেও তাদের অভিজ্ঞতা ছিল। গত মৌসুমে ঢাকায় আবাহনীকে হারিয়ে মূলপর্বে উঠেছিল তারা এবং পরে সেমিফাইনালেও খেলেছিল। এবার বাংলাদেশের আরেক ক্লাবের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।

এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬-২৭ মৌসুমের প্রাথমিক পর্বে ১৮টি দল নয়টি এক ম্যাচের লড়াইয়ে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা পাচ্ছে এশিয়ার তৃতীয় স্তরের এই ক্লাব প্রতিযোগিতার গ্রুপপর্বে।

একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশের আরেক প্রতিনিধি বাংলাদেশ পুলিশ এফসির। তারা জর্ডানের আম্মানে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর বিপক্ষে মাঠে নামবে।

#বাংলাদেশ_ফুটবল #ফর্টিসএফসি #এএফসি_চ্যালেঞ্জ_লিগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ইতিহাস, এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত