রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় এমন চিত্র দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকেই কেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। বিষয়টি বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পরীক্ষা চলাকালে ঝড়-বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে কেন্দ্রসচিবের নির্দেশনায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা চালানো হয়।
কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে বলে ধরে নেওয়া হয়েছিল। তাই বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় সমস্যা তৈরি হয়। পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার জানানো হলেও সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে মোমবাতির ব্যবস্থা করতে হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিড লাইনের সঙ্গে যুক্ত। গ্রিড লাইনের একটি অংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে শঠিবাড়ি গ্রিড থেকে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, বিষয়টি তাকে আগে জানানো হয়নি। এটি কেন্দ্রসচিবের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬