চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

২৪৫ ভোট পেয়েও ব্যতিক্রমী কৃতজ্ঞতা, মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪৫ ভোট পেয়েও ব্যতিক্রমী কৃতজ্ঞতা, মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই

জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসনে আরা বেগম। জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি নিজেই রাজপথে নেমেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকায় ইজিবাইকে করে নিজ কণ্ঠে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানান তিনি। হাতে মাউথপিস নিয়ে তার এই ব্যতিক্রমী কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পেশায় অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসনে আরা বেগম এবারের নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। হোসনে আরা বেগমের প্রাপ্ত ভোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম হওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়।

তবে অল্প এই ভোটকেও তিনি সাধারণ মানুষের ভালোবাসার বড় প্রমাণ হিসেবে দেখছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হোসনে আরা বেগম বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। নির্বাচনে অংশ নিতে পেরে আমি গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।”

এই ঘটনাকে স্থানীয়রা রাজনীতিতে সৌজন্য, কৃতজ্ঞতা ও মানবিকতার এক বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৪৫ ভোট পেয়েও ব্যতিক্রমী কৃতজ্ঞতা, মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসনে আরা বেগম। জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি নিজেই রাজপথে নেমেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকায় ইজিবাইকে করে নিজ কণ্ঠে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানান তিনি। হাতে মাউথপিস নিয়ে তার এই ব্যতিক্রমী কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পেশায় অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসনে আরা বেগম এবারের নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। হোসনে আরা বেগমের প্রাপ্ত ভোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম হওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়।

তবে অল্প এই ভোটকেও তিনি সাধারণ মানুষের ভালোবাসার বড় প্রমাণ হিসেবে দেখছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হোসনে আরা বেগম বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। নির্বাচনে অংশ নিতে পেরে আমি গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।”

এই ঘটনাকে স্থানীয়রা রাজনীতিতে সৌজন্য, কৃতজ্ঞতা ও মানবিকতার এক বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত