বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

২৪ অপরাধ, ১৪ ধরনের শাস্তির বিধান

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন, সংসদে নতুন আইন

ছবি : চেকপোস্ট

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের বিস্তার রোধে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর জুয়ার বিস্তার এবং ক্রীড়াঙ্গনে ম্যাচ ফিক্সিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইনের মাধ্যমে অনলাইনভিত্তিক জুয়া কার্যক্রমের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা।

#অনলাইন_জুয়া #জুয়া_প্রতিরোধ_বিল #ম্যাচ_ফিক্সিং

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন, সংসদে নতুন আইন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের বিস্তার রোধে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর জুয়ার বিস্তার এবং ক্রীড়াঙ্গনে ম্যাচ ফিক্সিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইনের মাধ্যমে অনলাইনভিত্তিক জুয়া কার্যক্রমের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত