হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শামীম মিয়ার স্মৃতি সংরক্ষণে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ শামীম মিয়া গণতান্ত্রিক আন্দোলনের জন্য আত্মোৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনা পৌঁছে দিতে মাধবপুর বাজারের উপজেলা বাউন্ডারি সংলগ্ন নতুন সড়কের নাম ‘জুলাই শহীদ শামীম মিয়া সড়ক’ রাখার দাবি জানানো হয়েছে।
প্রস্তাবিত সড়কটি কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার দীর্ঘ। আবেদনকারীরা বলেন, শহীদের নামে সড়কের নামকরণ শুধু তাঁর পরিবারের প্রতি সম্মান প্রদর্শনই নয়, বরং জাতীয় ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্মারকলিপিদাতারা।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬