চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ডিআই পিকআপ জব্দ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ডিআই পিকআপ জব্দ

হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হবিগঞ্জ সদর থানাধীন হামুয়ারচর এলাকায় আল খলিফা স্টীল মিলসের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার ওসমানীনগর থানার শিকন্দরপুর বড়াউট গ্রামের ইছহাক মিয়ার ছেলে  চমক আলী (৩৫) এবং একই উপজেলার ঈশাগ্রাই গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে মোঃ সাজন মিয়া।

অভিযানের সময় তাদের দেহ তল্লাশি ও বহনকৃত মালামাল থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ডিআই পিকআপ জব্দ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হবিগঞ্জ সদর থানাধীন হামুয়ারচর এলাকায় আল খলিফা স্টীল মিলসের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার ওসমানীনগর থানার শিকন্দরপুর বড়াউট গ্রামের ইছহাক মিয়ার ছেলে  চমক আলী (৩৫) এবং একই উপজেলার ঈশাগ্রাই গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে মোঃ সাজন মিয়া।

অভিযানের সময় তাদের দেহ তল্লাশি ও বহনকৃত মালামাল থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত