চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালীন উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ আলমগীর হোসেন (৪৫)কে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন মোংলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

আটক ও জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালীন উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ আলমগীর হোসেন (৪৫)কে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন মোংলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

আটক ও জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত