চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। সোমবার রাতে ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।

আটককৃত গরুর মোট মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা বজায় রাখা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। সোমবার রাতে ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।

আটককৃত গরুর মোট মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা বজায় রাখা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত