সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ঘোষপাড়া কচুয়া ও কাদাকাটি হাজিরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেজাল দুধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদসহ বিভিন্ন অপরাধে মোট ৫৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় ভেজাল দুধের দায়িত্বে থাকা বিশ্বজিৎ ঘোষ ডেইরি-কে ভেজাল সয়াবিন তেল, জেলি, পানি ও গ্লুকোজ মিশ্রণ দুধের জন্য ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত দুধের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ভেজাল শনাক্ত করেন এবং ভেজাল দুধ ধ্বংস করা হয়।
তদুপরি, কাদাকাটি হাজিরহাট বাজারের আহসান ফার্মেসী ও ছাহেরা ফার্মেসী-কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ১,০০০ টাকা করে এবং ব্যথিত স্টোর-কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর। নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল অভিযানে সহযোগিতা করেন।
সাতক্ষীরার পুলিশ লাইন্সের একটি টিমও অভিযানে উপস্থিত থেকে সহায়তা করেছে। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, জনস্বার্থে এই ধরনের ভেজাল বিরোধী বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫