শাজাহানপুরে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোর্শেদ মিল্টন এবং শাজাহানপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন ও আবু শাহীন সানী, সহ-সভাপতি মুঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূমসহ বিএনপি নেতা কাজল, আনোয়ার হোসেন মাস্টার, বাদশা আলম, আবুল বাশার, মোশারফ হোসেন, আজাদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত