লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে নারী-পুরুষসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ ও এএসআই শামীম নুর সঙ্গীয় ফোর্সসহ মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালান। এ সময় মৃত ছুরুখ মিয়ার ছেলে পলাতক আসামি সেলিম মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা খাতুন (৫০)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মোড়াকরি গ্রামের হারুন মিয়ার ছেলে কামরুল মিয়াকে পিতার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ মোড়াকরি গ্রামে পৌঁছে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) আটক আসামিদের হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬