লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারী গ্রেফতার
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
লাখাইয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ।তারা হলেন আব্দুল মুকিত ও নজরুল ইসলাম।
থানা পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার( ৬ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হকের দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ জিরুন্ডা গ্রামের মৃত নুরুল আমীনের ছেলে নজরুল ইসলামের বাড়ীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে মৃত আবদুর নূরের আবদুল মুকিত (৪৫) ও মৃত নুরুল আমীনের ছেলে নজরুল ইসলাম (৪০) কে আটক করে এবং আটকদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক আসামী আটক নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক তাদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত