চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাখাইয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লাখাই উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ

সভায় আলোচনায় অংশ নেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিবসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেন, লাখাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি বদ্ধপরিকর।

তিনি আরও জানান, মৎস্য আহরণের জন্য পর্যায়ক্রমে অভয়াশ্রম গড়ে তোলা হবে এবং লাখাইয়ের নদ-নদী, খাল-বিল খননের আওতায় আনা হবে।

সংসদ সদস্য বলেন, কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না। অতীতের মতো ভবিষ্যতেও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চান। তিনি সবাইকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগের আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। মদ, গাঁজা, ইয়াবা ও চুরি-ডাকাতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে। মাদকাসক্তদের আইনের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

সভায় শিক্ষাখাতে গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত দায়িত্ব সিডিউল অনুযায়ী আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত