চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইতে ইসলামী আন্দোলনের ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইতে ইসলামী আন্দোলনের ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

লাখাইয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন লাখাই শাখার সভাপতি কাজল মিয়া, এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী। কমিটিতে মোট ২৭ জন সদস্য অন্তর্ভুক্ত।

কর্মসূচি বৃহস্পতিবার বাদ আসর বামৈ হাজী আলাউদ্দিন মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর “হাতা-পাখা” মার্কায় ভোট দিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ভোটারদের ইসলামের মৌলিক বিষয়ে পরামর্শ দিতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা মহিবুর রহমান, মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী, মাওলানা নাসির উদ্দীন, আলহাজ্ব এনামুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ মুযযামিল হক, কমর উদ্দীন, তোফাজ্জুল হক ও আব্বাছ উদ্দীন।

মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী। পরিশেষে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইতে ইসলামী আন্দোলনের ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image

লাখাইয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন লাখাই শাখার সভাপতি কাজল মিয়া, এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী। কমিটিতে মোট ২৭ জন সদস্য অন্তর্ভুক্ত।

কর্মসূচি বৃহস্পতিবার বাদ আসর বামৈ হাজী আলাউদ্দিন মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর “হাতা-পাখা” মার্কায় ভোট দিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ভোটারদের ইসলামের মৌলিক বিষয়ে পরামর্শ দিতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা মহিবুর রহমান, মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী, মাওলানা নাসির উদ্দীন, আলহাজ্ব এনামুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ মুযযামিল হক, কমর উদ্দীন, তোফাজ্জুল হক ও আব্বাছ উদ্দীন।

মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী। পরিশেষে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত