চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন আটক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ মোহনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাশিমালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মতিন ওই ইউনিয়নের মৃত অশোক মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মতিন দলের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন আটক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ মোহনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাশিমালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মতিন ওই ইউনিয়নের মৃত অশোক মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মতিন দলের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত