চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন বলে জানা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন বলে জানা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত