মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজারের গাড়ি ভাঙচুর

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজারের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত তেলিয়াপাড়া চা বাগানে উত্তেজিত শ্রমিকদের হামলায় ম্যানেজারের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বাগানের ১৮ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বুধবার সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব আয়োজনের বিষয়ে আলোচনা করতে গেলে উৎসব কমিটির সভাপতি স্বরজিত পাশির সঙ্গে বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটনের কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, এ সময় ম্যানেজার তাকে অপমান ও অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি বাগানে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়।

তবে ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটনের দাবি, কয়েকদিন আগে কিছু ব্যক্তি কোম্পানির মালিকানাধীন জলাশয় থেকে মাছ ধরার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি জানান, সোমবার সকালে কারখানার সামনে কিছু লোক উস্কানিমূলক বক্তব্য দিলেও সাধারণ শ্রমিকরা কাজে যোগ দেন।

তার অভিযোগ, দুপুরে ১৮ নম্বর সেকশনে কাজ পরিদর্শনে গেলে একদল উশৃঙ্খল যুবক নারী শ্রমিকদের কাজে বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল তার গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর চালায়। এতে গাড়িটির সামনের গ্লাস ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, বাগানের সাবেক শ্রমিক নেতা ও উৎসব কমিটির সভাপতি স্বরজিত পাশি অভিযোগ করেন, ম্যানেজার বিভিন্ন সময় পঞ্চায়েত সভাপতি-সেক্রেটারি ও সাধারণ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অশালীন ভাষায় কথা বলেন। ধর্মীয় উৎসব আয়োজন নিয়ে আলোচনার সময়ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ম্যানেজারের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে শ্রমিক নেতা হেমন্ত পান গাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে দুপুরে পৃথক মিছিল করেন। তিনি বলেন, যারা বাগানে অশান্তি সৃষ্টি করে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজারের গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত