চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাওয়া থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথে হঠাৎ গাড়ির চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাওয়া থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথে হঠাৎ গাড়ির চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত