পঞ্চগড়ের আটোয়ারীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
অভিযানকালে বাজারের প্রধান ড্রেনগুলো পরিদর্শন করে ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেন ইউএনও। একই সঙ্গে জনস্বার্থে আজ রাত থেকেই বাজারের সব অবরুদ্ধ ড্রেন পরিষ্কারের কাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে থাকা ড্রেনগুলো পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে। ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও রিপামনি দেবী বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান শুরু করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬