চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের
ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের অবকাশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের অবকাশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত