রাজশাহী নগরীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের মধ্যে। অভিযোগ রয়েছে, বৃষ্টি, গভীর রাত কিংবা ভোরের সময় সুযোগ পেলেই কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছেন অনেক চালক। বিশেষ করে শহরের বাইরে থেকে আসা যাত্রীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক যাত্রীর অভিজ্ঞতায় দেখা যায়, বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া হয়ে সাহেববাজার যাওয়ার জন্য একটি সিঙ্গেল অটোরিকশা ভাড়া করতে চাইলে চালক ১৬০ টাকা ভাড়া দাবি করেন। ভাড়া বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টি হওয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দিতে হবে।
স্থানীয়দের মতে, কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া স্টেডিয়াম পর্যন্ত ভাড়া সাধারণত ৪০ থেকে ৫০ টাকা এবং স্টেডিয়াম থেকে সাহেববাজার পর্যন্ত আরও ৪০ থেকে ৫০ টাকা। সেই হিসাবে মোট ভাড়া ৮০ থেকে সর্বোচ্চ ১০০ টাকার মধ্যে হওয়ার কথা। কিন্তু অনেক চালক বাস্তবে এর চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করছেন।
অভিযোগ রয়েছে, বৃষ্টির সময়, ভোরে কিংবা রাত গভীর হলে যাত্রীদের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। রাজশাহী রেলস্টেশন এলাকায় এ প্রবণতা আরও বেশি বলে দাবি যাত্রীদের। শহরের বাইরে থেকে আসা যাত্রীদের স্থানীয় ভাড়া সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে ৩০ টাকার ভাড়া ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও রয়েছে।
যাত্রীদের দাবি, প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় কিছু চালক দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন। নির্ধারিত ভাড়া তালিকা বাস্তবায়ন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬