চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

ব্যবসায়ীদের মুক্তির প্রতিশ্রুতি দিলেন নূরুল ইসলাম বুলবুল

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ব্যবসায়ীদের মুক্তির প্রতিশ্রুতি দিলেন নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না।” তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস কারা করছে, তা জনগণ ভালোভাবে দেখছে এবং ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

বুলবুল উল্লেখ করেন, বর্তমানে ব্যবসায়ীদের জন্য দুইটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে,  চাঁদাবাজি এবং সন্ত্রাস। এই পরিস্থিতির কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না, যা বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। তিনি বলেন, “দূর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব ছাড়া ব্যবসায়ীদের সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে রক্ষা সম্ভব নয়।”

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থায় দেশপ্রেমের অভাব দেখা গেছে। ক্ষমতার পালার সঙ্গে সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজের হাত বদল হয়, কিন্তু বন্ধ হয় না। আমরা নতুন বাংলাদেশে ঠিকাদারদের খাম ব্যতীত কোনো চাঁদাবাজি মেনে নেব না এবং প্রত্যেকে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে।”

সভায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার পরিচালনায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্যবসায়ীদের মুক্তির প্রতিশ্রুতি দিলেন নূরুল ইসলাম বুলবুল

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত