চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে ভাসমান যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে ভাসমান যুবতীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলায় ফারজানা বেগম (৪৫) নামের এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, স্থানীয়রা রাত ৯টার দিকে মৎস্যঘেরে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত নারীর কাছ থেকে একটি ব্যাগ, কিছু তরকারি ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্ত হয়। নিহত ফারজানা বেগম বাগেরহাট সদরের খানপুর গ্রামের আ. রাজ্জাক তরফদারের মেয়ে বলে নিশ্চিত করেছেন ওসি আতিকুর রহমান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে ভাসমান যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় ফারজানা বেগম (৪৫) নামের এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, স্থানীয়রা রাত ৯টার দিকে মৎস্যঘেরে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত নারীর কাছ থেকে একটি ব্যাগ, কিছু তরকারি ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্ত হয়। নিহত ফারজানা বেগম বাগেরহাট সদরের খানপুর গ্রামের আ. রাজ্জাক তরফদারের মেয়ে বলে নিশ্চিত করেছেন ওসি আতিকুর রহমান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত