চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে দুই ইউনিয়নে নাগরিক ফোরাম গঠন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে দুই ইউনিয়নে নাগরিক ফোরাম গঠন

বাগেরহাটের রামপালের সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে দুইটি নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজন করা অনুষ্ঠানে নাগরিক ফোরাম গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও নারীনেত্রী রিজিয়া পারভিন। এছাড়া মাঠকর্মী দিপ্তী রায় ও স্থানীয় নেতৃত্বরা বক্তব্য দেন।

সদর ইউনিয়নের কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি মোতাহার মল্লিক, সহসভাপতি ছবি রানী, সাধারণ সম্পাদক কাজী ফারজান মুন্নি, গৌরম্ভা ইউনিয়নের কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, সভাপতি আবু বকার সিদ্দিক (উপস্থিত)।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছেন।

সভা থেকে জানানো হয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে, তাদের কণ্ঠস্বর শক্তিশালী করা হবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে দুই ইউনিয়নে নাগরিক ফোরাম গঠন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাগেরহাটের রামপালের সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে দুইটি নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজন করা অনুষ্ঠানে নাগরিক ফোরাম গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও নারীনেত্রী রিজিয়া পারভিন। এছাড়া মাঠকর্মী দিপ্তী রায় ও স্থানীয় নেতৃত্বরা বক্তব্য দেন।

সদর ইউনিয়নের কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি মোতাহার মল্লিক, সহসভাপতি ছবি রানী, সাধারণ সম্পাদক কাজী ফারজান মুন্নি, গৌরম্ভা ইউনিয়নের কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, সভাপতি আবু বকার সিদ্দিক (উপস্থিত)।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছেন।

সভা থেকে জানানো হয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে, তাদের কণ্ঠস্বর শক্তিশালী করা হবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত