চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোয় আটকে গেছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 'সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন' চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই তিন দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোয় আটকে গেছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 'সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন' চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই তিন দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত