চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ফুলছড়িতে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকারের নির্বাচনী প্রচারণা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফুলছড়িতে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকারের নির্বাচনী প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দশম দিনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার ফুলছড়ি উপজেলার ৬নং এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ী চর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। শনিবার (৩১ জানুয়ারি) জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বাজার, আশপাশের গ্রাম ও চরাঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় প্রার্থী ফারুক আলম সরকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভায় তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফুলছড়িতে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকারের নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দশম দিনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার ফুলছড়ি উপজেলার ৬নং এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ী চর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। শনিবার (৩১ জানুয়ারি) জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বাজার, আশপাশের গ্রাম ও চরাঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় প্রার্থী ফারুক আলম সরকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভায় তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত