চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রয়াত খালেদা জিয়ার জন্য লাখাই থানা মসজিদে বিশেষ দোয়া মাহফিল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রয়াত খালেদা জিয়ার জন্য লাখাই থানা মসজিদে বিশেষ দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের লাখাই থানা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমআ মসজিদের ইমামের নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে নিয়ে ইমাম প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবনের সকল গোনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক, পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান, ময়নাল হোসেন খান, নুরুল ইসলাম মোল্লা, এএসআই ফিরোজ আলম, এএসআই শামীম নুরসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী ও সাংবাদিক এম এ ওয়াহেদ প্রমুখ দোয়ায় অংশ নেন।

দোয়া শেষে উপস্থিত মুসল্লীরা প্রয়াত এই রাষ্ট্রনায়কের অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রয়াত খালেদা জিয়ার জন্য লাখাই থানা মসজিদে বিশেষ দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের লাখাই থানা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমআ মসজিদের ইমামের নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে নিয়ে ইমাম প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবনের সকল গোনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক, পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান, ময়নাল হোসেন খান, নুরুল ইসলাম মোল্লা, এএসআই ফিরোজ আলম, এএসআই শামীম নুরসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী ও সাংবাদিক এম এ ওয়াহেদ প্রমুখ দোয়ায় অংশ নেন।

দোয়া শেষে উপস্থিত মুসল্লীরা প্রয়াত এই রাষ্ট্রনায়কের অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত